টিকটককে ধরে রাখতে নতুন পরিকল্পনায় বাইটড্যান্স
নিষিদ্ধতার ভয় এড়াতে নতুন কর্পোরেট অবকাঠামো গড়ে তুলছে টিকটক। গঠন করা হচ্ছে স্বাধীন পরিচালনা বোর্ড। একইসঙ্গে মালিকানা অংশীদারিত্বে নতুন কাউকে যুক্ত করার বিষয়টিও ভাবছে বাইটড্যান্স।
চীনা কোম্পানি হিসেবে ভারতে নিষেধাজ্ঞার পর মার্কিন যুক্তরাষ্ট্রেও বাধার মুখে পড়ার শঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
জনপ্রিয় স্বল্প দৈর্ঘের এই ভিডিও প্লাটফর্মের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সিএনবিসি।
খবরে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই সম্প্রতি অন্যান্য চীনা কোম্পানির মতো তথ্যপাচারের শঙ্কায় টিকটককেও নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে এমন ইঙ্গিত দেয়ার পর কোম্পানির এই পুণর্বিন্যাসের কাজ শুরু করেছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠিক ঘোষণা আসতে পারে।